সবার ওপরে রোনালদোর রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-রোনালদো আর গোল এখন সমার্থক শব্দই হয়ে গেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে গোলের ‘সেঞ্চুরি’ হাতছানি দিচ্ছে এই সময়ের সেরা দুই ফুটবলারকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে রোনালদোর গোল ৯৫টি, মেসি পিছিয়ে মাত্র এক গোলে। দলীয় গোলের হিসেবেও অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে মেসি-রোনালদোদের বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ যুগে ২৩৩ ম্যাচ খেলে ৪৮৯ গোল রিয়ালের, বার্সা ২২৪ ম্যাচে গোল করেছে ৪৫৯টি। ম্যাচপ্রতি গোলের হিসাবেও সবার ওপরে স্প্যানিশ পরাশক্তিরা। ম্যাচপ্রতি ২.০৯৯ গোল রিয়ালের, বার্সা ম্যাচপ্রতি গোল করেছে ২.০৪৯। অন্য কোনো ক্লাব গড়ে প্রতি ম্যাচে ২ গোল করতে পারেনি।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল
গোল     ক্লাব       ম্যাচ     গড়
৪৮৯ রিয়াল মাদ্রিদ ২৩৩ ২.০৯৯
৪৫৯ বার্সেলোনা ২২৪ ২.০৪৯
৪১২ বায়ার্ন মিউনিখ ২১৯ ১.৮৮১
৩৫০ ম্যান ইউনাইটেড ২০৬ ১.৬৯৯
২৮১ আর্সেনাল ১৭৭ ১.৫৮৮