সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন নয়, প্লাতিনির লক্ষ্য নিজেকে নির্দোষ প্রমান করা- ছবি গোল ডটকম।
নির্বাচন নয়, প্লাতিনির লক্ষ্য নিজেকে নির্দোষ প্রমান করা- ছবি গোল ডটকম।

সরে না দাঁড়ালেও তিনি আদৌ নির্বাচন করতে পারতেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ফিফা নৈতিকতা কমিটি মিশেল প্লাতিনিকে ৮ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সেটি সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে। ফিফা সভাপতি পদে নির্বাচন করাও তো সেই কর্মকাণ্ডেরই অংশ হওয়ার কথা।

প্লাতিনি অবশ্য আর বিতর্কের মধ্যে গেলেন না। ফ্রান্সের দৈনিক লেকিপের সঙ্গে এক সাক্ষাৎকারে কাল সরাসরিই বলে দিয়েছেন, ‘আমি আর সভাপতি পদে নির্বাচন করছি না। নাম প্রত্যাহার করে নিয়েছি।’

নৈতিকতা কমিটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিয়েছেন। দরকার হলে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবেন বলেও ঠিক করেছেন। এই আইনি লড়াইয়ের মধ্যে সভাপতি পদে নির্বাচনের জন্য প্রচারণা চালানো নাকি কঠিন হয়ে যেত তাঁর মধ্যে। নাম প্রত্যাহার করার কারণ হিসেবেও এ কথাটাই বলেছেন সাবেক উয়েফা সভাপতি, ‘আমি মানুষের সঙ্গে কথা ফুটবল নিয়ে কথা বলতে পারব না, ভোট চাইতে পারব না, তাহলে প্রচারণা করব কীভাবে? আর প্রচারণা না চালাতে পারলে নির্বাচন করে কী লাভ! আমার পুরো মনযোগ এখন নিজেকে নির্দোষ প্রমাণের দিকে।’

ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে ২০১১ সালে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো লেনদেন করায় গত বছর ২১ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটি আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে ব্ল্যাটার ও প্লাতিনিকে। এছাড়া ব্ল্যাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। গোল ডটকম।