সভাপতি সর্বোচ্চ তিনবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম পর্বের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ৮৮ ভোট পেয়ে এগিয়ে ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো, ৮৫ ভোট পেয়েছেন শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নিয়মানুযায়ী দ্বিতীয় দফায় ভোটাভুটি হয়েছে, সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে জয়ী ইনফান্তিনো l এএফপি
প্রথম পর্বের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ৮৮ ভোট পেয়ে এগিয়ে ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো, ৮৫ ভোট পেয়েছেন শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নিয়মানুযায়ী দ্বিতীয় দফায় ভোটাভুটি হয়েছে, সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে জয়ী ইনফান্তিনো l এএফপি

জুলে রিমে ফিফা সভাপতি ছিলেন ৩৩ বছর, হোয়াও হ্যাভেলাঞ্জ ২৪ বছর। বিতর্কিত হয়ে পদত্যাগ করার আগে সেপ ব্ল্যাটারও ফিফার সর্বময় কর্তা ছিলেন ১৭ বছর। কিন্তু এ রকম আর হবে না। গতকাল ফিফা কংগ্রেসে পাস হওয়া সংস্কার প্রস্তাব অনুযায়ী এখন থেকে তিন মেয়াদে সর্বোচ্চ ১২ বছর কেউ ফিফা সভাপতি থাকতে পারবেন।
ফুটবলামোদীদের কাছে হারানো ভাবমূর্তি ফিরে পেতে এ রকম আরও কিছু সংস্কার প্রস্তাব এনেছিল ফিফার নির্বাহী কমিটি। গত কিছুদিন সেই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণাও চালানো হয়েছে। তাতে নিরঙ্কুশভাবে সাড়া নিয়েছে ফিফার সদস্যদেশগুলো। জুরিখে গতকাল ফিফা কংগ্রেসে প্রস্তাব উত্থাপনের সময় উপস্থিত ও ভোটাধিকারপ্রাপ্ত সদস্যদের ১৭৯টি ভোট (শতকরা ৮৯ ভাগ) গেছে সংস্কারের পক্ষে, ২২টি পড়েছে বিপক্ষে। এ প্রস্তাবগুলো পাস হওয়ায় ফিফা সত্যিকার অর্থেই নতুন যুগে প্রবেশ করবে বলে মনে করছেন অনেকে। বিশেষ এই কংগ্রেসের ৬০ দিন পর থেকে প্রস্তাবিত নতুন আইনগুলো কার্যকর হবে। সূত্র: ফিফাডটকম।
গঠনতন্ত্রের উল্লেখযোগ্য সংস্কার
ফিফা নির্বাহী কমিটির স্থলাভিষিক্ত হবে ফিফা কাউন্সিল। স্ট্যান্ডিং কমিটির সদস্য ২৬ জন থেকে কমে হবে ৯ জন।
ফিফা সভাপতি ও কাউন্সিল সদস্য কেউই তিন মেয়াদের বেশি (৪ বছর মেয়াদি) দায়িত্ব পালন করতে পারবেন না।
সভাপতিসহ কাউন্সিলের সব সদস্য এবং স্বশাসিত অন্য কমিটিগুলোর প্রধানরা তাঁদের বার্ষিক আয়ের হিসাব দেবেন।
মহাসচিবের কার্যালয় ফিফার বাণিজ্যিক ও প্রশাসনিক বিষয়গুলো পরিচালনা করবে। সার্বিক কৌশলগত বিষয়গুলো দেখবে ফিফা কাউন্সিল।
সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ছে। প্রতিটি কনফেডারেশন থেকে একজন নারী প্রতিনিধি ফিফার কাউন্সিলে নির্বাচিত হবেন।
ফিফার দৈনন্দিন কাজ ও নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করা হবে।