প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বাঘ, বাইরে বিড়াল। খেলাধুলার জগতে স্বাগতিক দলের প্রাধান্য সব সময়ই বেশি। নিজেদের মাঠে সমর্থকদের কণ্ঠ থাকে চড়া, তাঁদের দাপটে প্রতিপক্ষের দর্শক থাকে কাঁচুমাচু। তবে ফ্রেঞ্চ ক্লাব লিঁওতে ঘটেছে উল্টো ঘটনা। প্রতিপক্ষের সমর্থকদের হাত থেকে নিজেদের বাঁচাতে স্টেডিয়ামের চেহারাই পাল্টে ফেলেছেন তাঁরা! মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে নিচে বসা লিঁও সমর্থকদের দিকে তরল ভরা কাপ ছুড়ে মেরেছিলেন অতিথি সমর্থকেরা। তরলের কিছুটা যে মূত্র ছিল সেটা স্বীকার করেছেন ক্লাবের স্টেডিয়ামের ম্যানেজার জাভিয়ের পিয়েরো। ভবিষ্যতে এমনটা যাতে না হয় সে জন্য স্টেডিয়ামের অতিথিদের অংশের প্রথম কয়েক সারি প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হবে। এতে টিকিট বিক্রি কিছুটা কমবে, তবে নিজেদের সমর্থকেরা তো বাঁচবে! ইএসপিএন।