প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ইউরোর মূল পর্ব। আইসল্যান্ডের মানুষের কাছে এটি যেকোনো জাতীয় উৎসবের মতোই মনে হওয়ার কথা। উৎসবও করছে ছোট্ট দ্বীপদেশটির মানুষেরা। সিগার্ডসন-গুডিয়েনসনদের সমর্থন দিতে প্রায় আড়াই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পুরো দেশটাই যেন চলে এসেছে ফ্রান্সে! পরশু পর্তুগালের সঙ্গে ম্যাচ ছিল আইসল্যান্ডের। রোনালদোর দলের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচটিতে মাঠে সাক্ষী ছিলেন প্রায় ২৭ হাজার আইসল্যান্ড সমর্থক। যা কিনা ৩ লাখ ৩০ হাজার মানুষের দেশের মোট জনসংখ্যার আট শতাংশ। পুরো দেশ একটা দলের পেছনে দাঁড়ানো যাকে বলে! তবে রোনালদো দাবি করতে পারেন, আমার টুইটার অনুসারীই তো ওদের দেশের জনসংখ্যার একশ গুণেরও বেশি। পর্তুগিজ অধিনায়কের টুইটার অনুসারীর সংখ্যাই ৪ কোটি ৩০ লাখ! ফক্স স্পোর্টস।