সমস্যা যখন ধোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নামার আগেই একটা দুশ্চিন্তা ভর করেছে ব্রাজিল-আর্জেন্টিনাকে। দূষণের কারণে বিশ্বের অন্যতম ধোঁয়ার নগর হিসেবে পরিচিত বেইজিং। অনুশীলনে গিয়েই দুই দলের অনেক খেলোয়াড়ই শ্বাসকষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন। কাল সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো যেমন বলেই দিয়েছেন, ‘মাঠে আমার গলা শুকিয়ে আসছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি অগ্নিকুণ্ডলীর পাশে দাঁড়িয়ে আছি।’ ম্যাচে এটা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে বলে মনে করেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা, ‘এই দূষণ আর ধোঁয়া দুই দলের জন্যই ক্ষতিকর।’ তাহলে করণীয় কী? ব্রাজিল কোচ আগেই জানিয়ে রাখলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে অনেক খেলোয়াড়কে বদলি নামানো, যাতে ওদের ক্ষতি না হয়।’ এএফপি।