সমানে সমান রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে তো রিয়াল মাদ্রিদই সফলতম দল, শিরোপা সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এগিয়ে লা লিগাতেও। তবে তার পরও সব মিলিয়ে রিয়ালের ট্রফি কেসে এত দিন একটা ট্রফি কম ছিল বার্সেলোনার চেয়ে। কার্ডিফে উয়েফা সুপার কাপ জেতার পর সেই ব্যবধানও ঘুচে গেল। ঘরোয়া, ইউরোপ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে দুই দলেরই এখন ৭৮টি করে শিরোপা।
একটা অলিখিত প্রতিযোগিতা চলছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাবের দ্বৈরথকে সাম্প্রতিক কালে নতুন মাত্রা দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যেও। গত মঙ্গলবার উয়েফা সুপার কাপ ফাইনালের আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুজনেরই গোল ছিল ৬৮টি করে। কার্ডিফে জোড়া গোল করে আপাতত মেসিকে পেছনে ফেলে দিলেন রোনালদো। চলে এলেন ইউরোপে ৭০ গোল করা সাবেক ইতালিয়ান স্ট্রাইকার ইনজাগির পাশে। ৭৭ গোল করে এ তালিকায় এখনো সবার ওপরে রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউল গঞ্জালেস। মার্কা।
শিরোপা কাহন
রিয়াল বার্সেলোনা
৩২ লা লিগা ২২
১৯ কোপা ডেল রে ২৬
৯ স্প্যানিশ সুপার কাপ ১১
১ লিগ কাপ ২
১০ চ্যাম্পিয়নস লিগ ৪
২ ইউরোপা লিগ ৩
২ উয়েফা সুপার কাপ ৪
০ কাপ উইনার্স কাপ ৪
০ ক্লাব ওয়ার্ল্ড কাপ ২
৩ ইন্টারকন্টিনেন্টাল কাপ ০