প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার সত্যিই সমালোচনাকে বড় ভালোবাসেন! ৭৮ বছর বয়সী ব্ল্যাটার পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি হিসেবে নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। কিন্তু ব্ল্যাটারের কথা, ‘সমালোচনাই যদি না হয়, তাহলে তো আমার কোনো মূল্যই থাকে না।’ সমালোচনাকে মেনে নেওয়াই শুধু নয়, ব্ল্যাটার নিন্দুকদের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়ারও, ‘ঝুঁকি নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ুন।’ গোলডটকম।