প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলটাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার স্বপ্ন তাঁর চোখে। কিন্তু সেই স্বপ্ন সত্যি করার জন্য ত্রিনিদাদ ও টোবাগোর মহিলা ফুটবল দলের কোচ র্যান্ডি ওয়ালড্রামের সম্বল কত জানেন? মাত্র ৫০০ ডলার! মহিলা বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে খেলতে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে যাবে ত্রিনিদাদ ও টোবাগো। থাকতে হবে প্রায় দুই সপ্তাহের মতো। কিন্তু পুরো দলের যাওয়া-আসা, ওই সময়টুকু থাকা-খাওয়া সবকিছুর জন্য দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ওয়ালড্রামকে দিয়েছে সাকল্যে ৫০০ ডলার! এর বেশি কিছু দেওয়ার নাকি সামর্থ্যই নেই তাদের। কিন্তু হাল ছাড়েননি ওয়ালড্রাম। অসম্ভবকে সম্ভব করার জন্য সাহায্য চেয়েছেন দেশের মানুষের কাছে, টুইটারে সাহায্যের আবেদন জানিয়েছেন ফুটবলপ্রেমীদের কাছেও। দেখা যাক সেই আবেদনে ওয়ালড্রাম কতটুকু সাড়া পান! ফক্স স্পোর্টস।