সরে দাঁড়ালেন বেন্তো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলবেনিয়ার কাছে ১-০ গোলে পরাজয়ের পর পর্তুগালজুড়ে উঠেছিল সমালোচনার ঢেউ। এবার পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন পাওলো বেন্তো। কাল পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘২০১২ ইউরো ও ২০১৪ বিশ্বকাপে সেলেসাওদের জন্য যা করেছে, সে জন্য পাওলো বেন্তোকে ধন্যবাদ’—জানিয়েছে ফেডারেশন। ২০১০ সালে কার্লোস কুইরোজের পর পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন বেন্তো। ২০১২ ইউরোতে দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। তবে বিশ্বকাপে বেন্তোর পর্তুগাল বিদায় নেয় প্রথম রাউন্ড থেকেই। গোলডটকম।