সরে দাঁড়ালেন বাস্তেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের শুরুতেই কোচ হিসেবে এজেড আলকমারে যোগ দিয়েছিলেন মার্কো ফন বাস্তেন। কিন্তু দুই বছরের চুক্তির চার মাস পরই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইউরোপের সাবেক বর্ষসেরা ফুটবলার। স্বাস্থ্যগত কারণেই এই পদত্যাগ। গত জুলাইয়ে তাঁর বাবা মারা যাওয়ার পর থেকেই ৫০ ছুঁই ছুঁই ফন বাস্তেন হৃৎস্পন্দনজনিত সমস্যায় ভুগছেন। রয়টার্স।