সরে যেতে হলো ক্যাপেলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপে জয়হীন থেকে গ্রুপ পর্বেই বিদায়, ২০১৬ ইউরোর বাছাইয়েও আট দলের গ্রুপে তৃতীয় রাশিয়া। দলের বাজে পারফরম্যান্সের দায় নিয়েই রাশিয়া জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হলো ফ্যাবিও ক্যাপেলোকে। গত মঙ্গলবার রুশ ফুটবল ফেডারেশনের সঙ্গে পারস্পরিক সমঝোতায় ৬৯ বছর বয়সী ইতালিয়ান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি, রয়টার্স।