প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড ছুঁতে ৩ গোলের দরকার ছিল, পরশু ঠিক ৩ গোলই করলেন গঞ্জালো হিগুয়েইন। ফ্রজিনোনের বিপক্ষে এই হ্যাটট্রিক দিয়ে সিরি ‘আ’তে হিগুয়েইনের গোল হলো ৩৬টি। ইতালিয়ান লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। এত দিন এককভাবে এই রেকর্ডের মালিক ছিলেন জিনো রোসেত্তি। ১৯২৮-২৯ মৌসুমে তুরিনোর জার্সিতে ৩৬ গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। তখন অবশ্য লিগে খেলা হতো মাত্র ৩০টি। নিষেধাজ্ঞায় তিন ম্যাচ বসে না থাকলে রোসেত্তির রেকর্ড ভেঙে ফেলতেও পারতেন হিগুয়েইন। তবে ইউরোপে যেকোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে অনেক পিছিয়ে হিগুয়েইন। হাঙ্গেরিয়ান স্ট্রাইকার ফেরেঙ্ক ডিক ১৯৪৫-৪৬ মৌসুমে সেন্তলরিন্সি ক্লাবের হয়ে করেছিলেন ৬৬ গোল!
