সহসভাপতি হওয়ার আশায় ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে তাঁর শত্রুতা একরকম প্রকাশ্য, এবং অনেক দিন থেকেই। সেই ব্ল্যাটার ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, খুব শিগগির বিশেষ কংগ্রেস ডেকে উত্তরসূরির হাতে ক্ষমতা সঁপে দেওয়ার ব্যবস্থা নেবেন। ডিয়েগো ম্যারাডোনার জন্য এটি তো খুশির খবর। ম্যারাডোনার অতি সাম্প্রতিক কথা শুনে মনে হচ্ছে, ব্ল্যাটারের বিদায় তাঁর জন্য সৌভাগ্যই বয়ে আনতে পারে। নিজেকে ফিফার নতুন সহসভাপতি পদে দেখছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।
আর্জেন্টাইন টিভি চ্যানেল আমেরিকার একটা ফুটবল শোতে সম্প্রতি ম্যারাডোনা জানিয়েছেন, তাঁর বিশ্বাস, জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনই ফিফার সভাপতি পদে ব্ল্যাটারের উত্তরসূরি হচ্ছেন। এটাই তাঁকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ক্ষমতার কেন্দ্রে আসতে আশাবাদী করে তুলছে, ‘প্রিন্স আলী জিতলে আমার সহসভাপতি হওয়ার ভালো সম্ভাবনা আছে।’ গার্ডিয়ান।