সাইফ স্পোর্টিংয়ের কোচ বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া ফুটবল সামনে রেখে কলকাতায় ক্যাম্প করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। দলটি সেখানে সাউদার্ন সমিতির সঙ্গে প্রথম প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। কাল দ্বিতীয় প্রীতি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে (১-০)। এই ম্যাচ শেষে দলটির সার্বিয়ান কোচ নিকোলা জাভাকোভিচ দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে তাঁর দাবি। তবে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন চৌধুরীর ভাষ্য, ‘শৃঙ্খলা এবং আরও কিছু কারণে ক্লাব ম্যানেজমেন্টই কোচ ছাঁটাই করেছে।’