সাইফও আনছে বিদেশি কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী, শেখ জামাল বিদেশি কোচ এনেছে। পরশু মোহামেডানও বিদেশি কোচ নিশ্চিত করেছে। বিদেশি কোচ আনছে প্রিমিয়ারে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবও। সেই কোচ হতে পারেন ঘানাইয়ান বংশোদ্ভূত এক ইংলিশ।
কদিন আগেই সার্বিয়ান কোচ নিকোলা কাভাজোভিচকে বিদায় করে এখন কিম্বারলি টাইরন গ্র্যান্ট নামের এই কোচের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে সাইফ। কিম গ্র্যান্ট নামেই বেশি পরিচিত ৪৪ বছর বয়সী এই কোচ ঘানার হয়ে খেলেছেন সাতটি আন্তর্জাতিক ম্যাচ।
প্রিমিয়ারে নতুন হলেও সাইফ স্পোর্টিং চায় ভালো কিছু উপহার দিতে। তাই ব্যতিক্রমী উদাহরণ গড়ে দলটি প্রাক-মৌসুমে কলকাতায় এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করে ঢাকায় ফিরেছে দুই দিন আগে।