সাইফকে আবাহনীর 'উপহার'
ম্যাচ শেষে ডাগআউটে দাঁড়িয়ে রাগে ফুঁসছিলেন আবাহনীর কোচ দ্রাগো মামিচ। ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও যেভাবে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাতে ক্ষুব্ধ হওয়ারই কথা এই ক্রোয়েশিয়ানের। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা কাল ১-১ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগে নবাগত দল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে। জয় না পেলেও বাংলাদেশের ফুটবলে অভিষেকটা মন্দ হয়নি সাইফের কোচ কিম গ্রান্টের। সেই খুশিতেই হয়তো ম্যাচ শেষে ‘জয়ের হাসি’ ঘানাইয়ান বংশোদ্ভূত ইংলিশ কোচের মুখে।
জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে বেশি খুশি হতো আবাহনীই। সাইফের সঙ্গে মাঠের বাইরের একটা ‘লেনাদেনাও’ জমে ছিল তাদের। মৌসুম শুরুর আগে পাঁচ ফুটবলার—আরিফুল ইসলাম, তপু বর্মণ, শাকিল আহমেদ, জুয়েল রানা ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস একসঙ্গে যোগ দেন সাইফ স্পোর্টিংয়ে। শক্তি হারিয়েও যে কোনো ক্ষতি হয়নি আবাহনীর, সেটাই যেন বুঝিয়ে দিতে চেয়েছিলেন ফুটবলাররা। কিন্তু সাইফকে হারাতে পারেনি আকাশি-নীল দল, উল্টো আবাহনীর রক্ষণে ঢুকে বারবার আতঙ্ক ছড়িয়েছেন জুয়েল রানা। এই মিডফিল্ডারের ক্রস থেকেই দুর্দান্ত এক গোল করে সাইফকে সমতায় ফেরান ইব্রাহিম।
ম্যাচের শুরু থেকে যেন পায়ের শক্তিটাই বেশি দেখানোর প্রতিযোগিতায় মেতে ওঠেন দুই দলের ফুটবলাররা। এরই ফল, ১১ মিনিটেই দুই দলের দুটি লাল কার্ড। আবাহনী ছেড়ে সাইফে যোগ দেওয়া ডিফেন্ডার তপু বর্মণ প্রথমে লাথি মারেন আবাহনীর অধিনায়ক মামুন মিয়াকে। পরের মিনিটেই তপুকে লাথি মেরে ফেলে দেন মামুন মিয়া। এরপর দুজনই লাল কার্ড দেখে ড্রেসিংরুমের পথ ধরেন।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আবাহনীর হাতে, দ্বিতীয়ার্ধে ঘটেছে ঠিক উল্টোটাই! প্রথমার্ধের শেষ মিনিটে রায়হানের থ্রো থেকে বক্সে দাঁড়ানো এমেকা মাথা ছুঁইয়ে এগিয়ে নেন আবাহনীকে। কিন্তু যতই সময় গড়িয়েছে, গুছিয়ে উঠেছে সাইফ। ৭১ মিনিটে সমতায় ফেরে সাইফ। আবাহনীর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দেখার মতো এক গোলই করেছেন ইব্রাহিম, জুয়েল রানার ক্রসে পা ছুঁইয়ে চলন্ত বলের গতিটা বদলে দিয়েছেন নিমেষেই। গোলরক্ষক সোহেল চেয়ে চেয়ে দেখেছেন গোলটা। সাইফ স্পোর্টিং জিতেই মাঠ ছাড়তে পারত। ৭৫ মিনিটে মিডফিল্ডার আল আমিন সোহেলকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে। বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও আর কোনো দল গোল করতে পারেনি।
এগিয়ে গিয়েও এভাবে পয়েন্ট হারানোয় হতাশ মামিচ, ‘একেবারে বাজে গোল খেয়েছি। পাঁচ ডিফেন্ডার থাকতেও একজন এসে এভাবে গোল দিয়ে গেল! এই গোলটা ওদের উপহার দিয়েছি আমরা।’
ড্র করেও সাইফের কোচ কিম গ্রান্টের চোখে-মুখে খুশির ছোঁয়া, ‘আবাহনী কঠিন প্রতিপক্ষ। ওদের বিপক্ষে ছেলেরা আজ যেভাবে খেলেছে তাতে আমি খুশি, গর্বিত। আমাদের ফুটবলারদের ফিটনেসটা ভালো। মাঠেও ভালো খেলেছে। আশা করি, পরের ম্যাচে আরও উন্নতি হবে।’
ব্রাদার্সও একই পথে
ঢাকার মাঠে অভিষেকটা জয়েই হতে চলেছিল ব্রাদার্সের ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের। ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্রাদার্স। কিন্তু একটা পেনাল্টিতেই হলো সর্বনাশ। শেষ পর্যন্ত বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কাল মাঠ ছেড়েছে গোপীবাগের দলটি।
৪৮ মিনিটে জুনাপিওর গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ৬৯ মিনিটে পেনাল্টি গোলে বিজেএমসিকে সমতায় এনেছেন ইয়োকো সামনিক। বক্সের মধ্যে বিজেএমসির উইঙ্গার শরীফুলকে ধাক্কা দিয়ে ফেলে দেন ব্রাদার্সের মাসুদ রানা। পেনাল্টি দেন রেফারি।
আজকের খেলা: শেখ জামাল-ফরাশগঞ্জ, ঢাকা মোহামেডান-চট্টগ্রাম আবাহনী (বিকেল ৪-৩০ মিনিট, সন্ধ্যা ৬-৪৫ মিনিট; বঙ্গবন্ধু স্টেডিয়াম)।
সাইফকেআবাহনীর ‘উপহার’
ক্রীড়া প্রতিবেদক
ম্যাচ শেষে ডাগআউটে দাঁড়িয়ে রাগে ফুঁসছিলেন আবাহনীর কোচ দ্রাগো মামিচ।৭০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও যেভাবে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাতে ক্ষুব্ধ হওয়ারই কথা এই ক্রোয়েশিয়ানের।ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা কাল ১-১ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগে নবাগত দল সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে।জয় না পেলেও বাংলাদেশের ফুটবলে অভিষেকটা মন্দ হয়নি সাইফের কোচ কিম গ্রান্টের।সেই খুশিতেই হয়তো ম্যাচ শেষে ‘জয়ের হাসি’ ঘানাইয়ান বংশোদ্ভূত ইংলিশ কোচের মুখে।
জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে বেশি খুশি হতো আবাহনীই।সাইফের সঙ্গে মাঠের বাইরের একটা ‘লেনাদেনাও’ জমে ছিল তাদের।মৌসুম শুরুর আগে পাঁচ ফুটবলার—আরিফুল ইসলাম, তপু বর্মণ, শাকিল আহমেদ, জুয়েল রানা ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস একসঙ্গে যোগ দেন সাইফ স্পোর্টিংয়ে।শক্তি হারিয়েও যে কোনো ক্ষতি হয়নি আবাহনীর, সেটাই যেন বুঝিয়ে দিতে চেয়েছিলেন ফুটবলাররা।কিন্তু সাইফকে হারাতে পারেনি আকাশি-নীল দল, উল্টো আবাহনীর রক্ষণে ঢুকে বারবার আতঙ্ক ছড়িয়েছেন জুয়েল রানা।এই মিডফিল্ডারের ক্রস থেকেই দুর্দান্ত এক গোল করে সাইফকে সমতায় ফেরান ইব্রাহিম।
ম্যাচের শুরু থেকে যেন পায়ের শক্তিটাই বেশি দেখানোর প্রতিযোগিতায় মেতে ওঠেন দুই দলের ফুটবলাররা।এরই ফল, ১১ মিনিটেই দুই দলের দুটি লাল কার্ড।আবাহনী ছেড়ে সাইফে যোগ দেওয়া ডিফেন্ডার তপু বর্মণ প্রথমে লাথি মারেন আবাহনীর অধিনায়ক মামুন মিয়াকে।পরের মিনিটেই তপুকে লাথি মেরে ফেলে দেন মামুন মিয়া।এরপর দুজনই লাল কার্ড দেখে ড্রেসিংরুমের পথ ধরেন।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আবাহনীর হাতে, দ্বিতীয়ার্ধে ঘটেছে ঠিক উল্টোটাই! প্রথমার্ধের শেষ মিনিটে রায়হানের থ্রো থেকে বক্সে দাঁড়ানো এমেকা মাথা ছুঁইয়ে এগিয়ে নেন আবাহনীকে।কিন্তু যতই সময় গড়িয়েছে, গুছিয়ে উঠেছে সাইফ।৭১ মিনিটে সমতায় ফেরে সাইফ।আবাহনীর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দেখার মতো এক গোলই করেছেন ইব্রাহিম, জুয়েল রানার ক্রসে পা ছুঁইয়ে চলন্ত বলের গতিটা বদলে দিয়েছেন নিমেষেই।গোলরক্ষক সোহেল চেয়ে চেয়ে দেখেছেন গোলটা।সাইফ স্পোর্টিং জিতেই মাঠ ছাড়তে পারত।৭৫ মিনিটে মিডফিল্ডার আল আমিন সোহেলকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে।বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও আর কোনো দল গোল করতে পারেনি।
এগিয়ে গিয়েও এভাবে পয়েন্ট হারানোয় হতাশ মামিচ, ‘একেবারে বাজে গোল খেয়েছি।পাঁচ ডিফেন্ডার থাকতেও একজন এসে এভাবে গোল দিয়ে গেল! এই গোলটা ওদের উপহার দিয়েছি আমরা।’
ড্র করেও সাইফের কোচ কিম গ্রান্টের চোখে-মুখে খুশির ছোঁয়া, ‘আবাহনী কঠিন প্রতিপক্ষ।ওদের বিপক্ষে ছেলেরা আজ যেভাবে খেলেছে তাতে আমি খুশি, গর্বিত।আমাদের ফুটবলারদের ফিটনেসটা ভালো।মাঠেও ভালো খেলেছে।আশা করি, পরের ম্যাচে আরও উন্নতি হবে।’
ব্রাদার্সওএকইপথে
ঢাকার মাঠে অভিষেকটা জয়েই হতে চলেছিল ব্রাদার্সের ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের।ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্রাদার্স।কিন্তু একটা পেনাল্টিতেই হলো সর্বনাশ।শেষ পর্যন্ত বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কাল মাঠ ছেড়েছে গোপীবাগের দলটি।
৪৮ মিনিটে জুনাপিওর গোলে এগিয়ে যায় ব্রাদার্স।৬৯ মিনিটে পেনাল্টি গোলে বিজেএমসিকে সমতায় এনেছেন ইয়োকো সামনিক।বক্সের মধ্যে বিজেএমসির উইঙ্গার শরীফুলকে ধাক্কা দিয়ে ফেলে দেন ব্রাদার্সের মাসুদ রানা।পেনাল্টি দেন রেফারি।
আজকের খেলা: শেখ জামাল-ফরাশগঞ্জ, ঢাকা মোহামেডান-চট্টগ্রাম আবাহনী (বিকেল ৪-৩০ মিনিট, সন্ধ্যা ৬-৪৫ মিনিট; বঙ্গবন্ধু স্টেডিয়াম)।