সাইফুলেই আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে গত অক্টোবরে বিদায় করে দেওয়ার পর বেশ দেখেশুনেই নতুন কোচ আনতে চায় বাফুফে। কিছুদিন আগে বাফুফের কাছে নিজে উদ্যোগী হয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়ে গেছেন স্লোভেনিয়ার কোচ আরমিন সিলিয়াক। কিন্তু তাঁকে নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। আপাতত জাতীয় দলের জন্য স্থানীয় কোচ সাইফুল বারীর (টিটু) ওপরই আস্থা রাখছে বাফুফে। আগামী ১৮ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে একমাত্র প্রীতি ম্যাচেও তাঁকেই জাতীয় দলের কোচ করা হয়েছে। লোডভিক ডি ক্রুইফের বিদায়ের পর পরই শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচেও আপৎকালীন কোচ ছিলেন সাইফুল।