সাত বছর পর আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা শেষেই নিশ্চিত হয়ে যায় জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর দল হয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে অনুমিতভাবেই শীর্ষে উঠল আর্জেন্টিনা। বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপরা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ঠিক সাত বছর পর। ১৯৯৩ সালের আগস্টে র‌্যাঙ্কিং প্রচলনের পর দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তৃতীয়বারের মতো এক নম্বর হলো। ২০০৭ সালের মার্চে এক মাসের জন্য শীর্ষে ওঠা আর্জেন্টিনা আবার শীর্ষে ফেরে ওই বছরের অক্টোবরে। সেবার টানা নয় মাস শীর্ষে থাকে আকাশি-নীলরা।
র‌্যাঙ্কিং উন্নতি হয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিরও। আট ধাপ এগিয়ে চিলি উঠেছে ১১ নম্বরে।
এক ড্র, এক হার—বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্স বাংলাদেশকে তিন ধাপ পিছিয়ে নিয়ে গেছে ১৬৯ নম্বরে। তথ্যসূত্র: ফিফা।
ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা ১০

  রেটিং
১ (+২) আর্জেন্টিনা ১৪৭৩
২ (-১) জার্মানি ১৪১১
৩ (-১) বেলজিয়াম ১২৪৪
৪ (-) কলম্বিয়া ১২১৭
৫ (+১) হল্যান্ড ১২০৪
৬ (-১) ব্রাজিল ১১৮৬
৭ (-) পর্তুগাল ১১৭৭
৮ (+৪) রোমানিয়া ১১৬৬
৯ (+৬) ইংল্যান্ড ১১৫৭
১০ (+১২) ওয়েলস ১১৫৫

* বন্ধনীতে অবস্থান পরিবর্তন