প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইটানিক চলচ্চিত্রের ওই বিখ্যাত গানটা হয়তো অনেকের মনে আছে। ‘এভরিনাইট অ্যাট মাই ড্রিম...’—অনেকেই হয়তো এখনো গানটা গেয়ে ওঠেন। সেই গানই পিয়ানোতে ধ্যানমগ্নের মতো তুলছেন একজন। লোকটা কে জানেন? অ্যালেক্সিস সানচেজ। আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ডের এই গুণটা বোধ হয় অনেকেই জানেন না। সেটি সানচেজ নিজেই এবার জানিয়ে দিলেন ইনস্টাগ্রামে নিজের বাজনার একটা ভিডিও পোস্ট করে। সানচেজ পিয়ানো যে শুধু বাজাতে পারেন তা-ই নয়, ভালোই বাজান। আর্সেনালের দুই সতীর্থ পিওতর চেক ও নাচো মনরিয়ালকে নিয়ে একটা গানের দলও তিনি খুলেছিলেন। তিনজন মিলে গত ডিসেম্বরে আর্সেনালের একটা দাতব্য উদ্যোগের জন্য গান গেয়ে তহবিল সংগ্রহ করেছেন। আর্সেনালের খেলোয়াড়েরা যেভাবে সংগীত প্রতিভা দেখাচ্ছেন, তাতে ক্লাবটি একটি সংগীত একাডেমিও খুলে বসতে পারে! ইএসপিএন।