সানজিদাকে নিয়েই সাফের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মায়ের ইচ্ছা ছিল সানজিদা আক্তার জেএসসি পরীক্ষা দেবে। এ জন্য তাকে ময়মনসিংহে নিয়ে যেতে চেয়েছিলেন অভিভাবকেরা। কিন্তু এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে আলো ছড়ানো সানজিদাকে সাফ মহিলা দলের ক্যাম্প থেকে ছাড়তে রাজি হয়নি ফুটবল ফেডারেশন। কাল বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘ওর মতো ভালো খেলোয়াড়কে আমরা হারাতে চাই না। প্রয়োজনে ওর লেখাপড়ার সব দায়িত্ব আমরা নেব। বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ওদের মতো খেলোয়াড়দের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করব। তবুও আমরা সাফের দলে ওকে রাখতে চাই।’