সান্ডারল্যান্ডের 'লজ্জা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের পর এবারও ইংলিশ লিগে প্রথম ৯ ম্যাচে জয়শূন্য সান্ডারল্যান্ড। পরশু ওয়েস্টহামের কাছে সর্বশেষ ১-০ গোলে হারে লজ্জার একটা রেকর্ডই হয়ে গেছে দলটির। ইংল্যান্ডের শীর্ষ লিগে গত ১১০ বছরের মধ্যে এই প্রথম সান্ডারল্যান্ড টানা দুই মৌসুমে লিগের প্রথম নয় ম্যাচে জয়শূন্য। সান্ডারল্যান্ডের আগে এমন খারাপ রেকর্ড ছিল বেরির। ১৯০৬ সালে লিগে প্রথম নয় ম্যাচ হারা দলটি আগের মৌসুমেও টানা হারের মধ্য দিয়ে শুরু করেছিল লিগ। রয়টার্স।