প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার ও বার্সেলোনার কাছে ক্ষতিপূরণ দাবি করে ফিফার শরণাপন্ন হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। ২০১৩ সালে সান্তোস থেকে থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ৫ কোটি ৭০ লাখ ইউরোয় দলে নিয়েছে বলে জানিয়েছিল বার্সা। কিন্তু স্পেনে এক তদন্তে বেরিয়ে আসে নেইমারের পেছনে কাতালান ক্লাবটি আসলে ব্যয় করেছে ৮ কোটি ৩৪ লাখ ইউরো। এই বাড়তি অর্থের একটা অংশ তাদেরও পাওনা দাবি করে ফিফার কাছে নেইমার, তাঁর বাবা ও ট্রান্সফারের সঙ্গে জড়িত সংস্থা এবং বার্সার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সান্তোস। এএফপি।