সান্তোসের পেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন ধরেই বেশ অসুস্থ ছিলেন, রাখতে হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রেও। পেলে অবশ্য ধীরে ধীরে সেরে উঠছেন, তবে এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি। এর মধ্যেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে একটা চুক্তিও করে ফেলেছেন। বলতে গেলে ক্যারিয়ারটা এই ক্লাবেই কাটিয়ে দিয়েছেন। পুরোনো ক্লাবের সঙ্গে সম্পর্কটা আরও পাকাপোক্ত করার ব্যবস্থা করলেন ফুটবল-সম্রাট। এখন থেকে পেলের ‘ইমেজ স্বত্ব’ ব্যবহারের পুরো অধিকার পাচ্ছে সান্তোস এবং সেটি সারা জীবনের জন্য। যেটির মানে, পেলেকে নিয়ে যেকোনো বাণিজ্যিক প্রচারণা বা অন্যান্য অনুষ্ঠান আয়োজন তারা করতে পারবে। সান্তোসের অফিশিয়াল ওয়েবসাইটে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন ক্লাবের প্রতি, ‘অল্প বয়স থেকেই সান্তোস আমার ওপর আস্থা রেখেছিল। এই আমির পেছনে ওদের অবদানই বেশি।’ ইউএসএটুডে।