সাফল্য পেতে উন্মুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর আমরা শুধু স্বাধীনতা কাপটা পেয়েছি। যদিও সব ট্রফি জেতার মতো দলই ছিল চট্টগ্রাম আবাহনী। আসলে একটা চ্যাম্পিয়ন দল তৈরি হয় খেলোয়াড়দের নৈপুণ্যের ওপর। সেটা গতবার ষোলো আনা হয়নি, তাই এবার চট্টগ্রাম আবাহনী খেলোয়াড়দের কাছে মাঠের নৈপুণ্যই বেশি চাইবে। চট্টগ্রাম আবাহনী এবারও ‘চ্যাম্পিয়ন টিমই’ করেছে। মাঝমাঠ এবং আক্রমণে ভালো ভালো খেলোয়াড় আছে। বিদেশিরাও মানসম্মত। নাইজেরিয়ান স্ট্রাইকার হাফিজকে উঁচু মানেরই মনে হচ্ছে। আমি, জাহিদসহ অভিজ্ঞ কয়েকজন আছে, তরুণেরাই যদিও বেশি। এখন মাঠে সাফল্য পেতে আমরা উন্মুখ। আমার বিশ্বাস, চট্টগ্রাম আবাহনীর জন্য দারুণ একটি মৌসুম অপেক্ষা করছে।