সাবিনা শুধু টাকার জন্য খেলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিথু এফসিতে খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা । প্রথম আলো ফাইল ছবি
সিথু এফসিতে খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা । প্রথম আলো ফাইল ছবি
>
  •  প্রথমবারের মতো ভারতের লিগ খেলতে গিয়েছিলেন সাবিনা।
  •  লিগে সিথু এফসির ১১ গোলের ৬টিই সাবিনার।
  •  দারুণ পারফরম্যান্সে দেশের মান সবাইকে দেখাতে পেরেই খুশি সাবিনা।

দুর্দান্ত ভারত সফর শেষ করে পরশুই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। তামিলনাড়ুর সিথু এফসি ফাইনালে উঠতে পারেনি, কিন্তু সেমিফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়েছেন প্রায় একক কৃতিত্বে। লিগে ৭ ম্যাচে ১১ গোল সিথু এফসির, যার ৬টি তাঁর। তাই সিথুও পরবর্তী মৌসুমের জন্য আগাম বলে রেখেছে সাবিনাকে।

বাংলাদেশের নারী ফুটবল বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চললেও লিগের কোনো খবর নেই। তাই ঘরোয়াতে মেয়েদের উপার্জনের পথটা বন্ধই বলা যায়। বিদেশের ক্লাবে খেলতে পারলেই দেখা যায় কেবল অর্থের মুখ। তাই প্রশ্নটি এসেই যায় ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলে কেমন অর্থ উপার্জন করলেন বাংলাদেশ অধিনায়ক?

বিষয়টি খোলাসা করতে বলতে চাইলেন না সাবিনা। টাকার চেয়ে দেশ ও নিজের সম্মানকেই এগিয়ে রাখলেন তিনি, ‘আমি সাবিনা সব সময় টাকার জন্য খেলি না। বিদেশে খেলতে গেলে দেশের সম্মান বাড়ে, সঙ্গে আমার সম্মানও বাড়ে। তাই খেলি। এ ছাড়া ভালো করতে পারলে ভবিষ্যতে আমাদের চাহিদা বাড়বে। সে চিন্তাও করি। তবে এতটুকু বলতে পারি, মালদ্বীপের চেয়ে এখানে বেশি পেয়েছি।’ তবে ভালো পারফরম্যান্সের জন্য সিথু এ তাঁকে বোনাস দিয়েছে, এ কথা অকপটে স্বীকার করেছেন।

সাবিনার সঙ্গে একই ক্লাবে খেলতে গিয়েছিলেন কিশোরী দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তাঁদের সঙ্গে দুই মাসের চুক্তি ছিল সিথু এফসির। দলের সঙ্গে প্রায় ২০ দিন অবস্থান করলেও দুই মাসের বেতনই পেয়েছেন বলে জানিয়েছেন সাবিনা।