সাবিনাদের সিঙ্গাপুর যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভেলপমেন্ট টুর্নামেন্টে অংশ নিতে আজ সিঙ্গাপুরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা দল। সেখানে আগামীকাল ও পরশু দুটি ম্যাচ খেলবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে। জাপানে কিছুদিন আগে ফুটবল ফেস্টিভালে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা সিঙ্গাপুরেও ধরে রাখতে চান জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। বাফুফের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের তরুণ ফুটবলারদের প্রমাণ করার এটি আরেকটি সুযোগ।’ সহ-অধিনায়ক মাইনু মারমার কথা, ‘আমরা সেখানে আমাদের সেরাটাই খেলব। আশা করি ভালো একটা ফল করতে পারব।’