সামপাওলির পর পিজ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিকে গত বছর প্রথমবারের মতো কোপা আমেরিকা জেতানো হোর্হে সামপাওলি বিদায় নিয়েছেন সম্প্রতি। তবে চিলি আরেকজন আর্জেন্টাইন কোচেরই শরণাপন্ন হলো। হুয়ান আন্তোনিও পিজ্জি অবশ্য আর্জেন্টিনা ও স্পেনের দ্বৈত নাগরিক, আন্তর্জাতিক ফুটবলও খেলেছেন স্পেনের হয়ে। এই মুহূর্তে মেক্সিকোর ক্লাব লিওর কোচ তিনি। চিলির ফুটবল অ্যাসোসিয়েশন পরশু এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত পিজ্জির সঙ্গে চুক্তি হয়েছে ফেডারেশনের। বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া স্ট্রাইকার সামনের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। এএফপি।