সাম্যের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন খেলোয়াড় প্রায় হেঁটে হেঁটে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিপক্ষের কেউই তাঁকে আটকানোর কোনো চেষ্টাই করছেন না! সবাই তাকিয়ে তাকিয়ে দেখলেন বলটা জালে জড়িয়ে যাচ্ছে! অবিশ্বাস্য এই গোল হয়েছে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ডনকাস্টার রোভার্স আর বুরির ম্যাচে। এর আগে ম্যাচের প্রায় শেষ দিকে ডনকাস্টারের একজন চোট পেয়ে মাঠের বাইরে যান। এমন অবস্থায় যেটা হয়, বুরির গোলরক্ষক বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রো ইন থেকে ডনকাস্টারের একজন খেলোয়াড় বল পেয়ে পাস দিতে গেলেন প্রতিপক্ষ গোলরক্ষককে। কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলটা জালে জড়িয়ে গেল। বুরির খেলোয়াড়েরা তখন হতভম্ব। কিন্তু ডনকাস্টার কোচ পল ডিকভ খেলোয়াড়ি চেতনাটাই তুলে ধরলেন উঁচু করে। তখনই আবার কিক অফ করে প্রতিপক্ষকে সুযোগ করে দিলেন হেঁটে হেঁটে গোল করার। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হলো ১-১ গোলে। এএফপি।