সালসিদোর অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন মেক্সিকো রক্ষণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, খেলেছেন গত তিনটি বিশ্বকাপেই। মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা চিলির সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচের জন্যও তাঁকে ডেকেছিলেন। কিন্তু কার্লোস সালসিদো খেলবেন না, এবার বিদায়ই বলে দিলেন জাতীয় দলকে। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার অবশ্য গুয়াদালহারার হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। দেশের হয়ে ১২২ ম্যাচে গোল করেছেন ১০টি, মেক্সিকোর হয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র পাঁচজন। জিতেছেন ২০১১ কনক্যাকাফ গোল্ডকাপ। ২০১২ সালে অলিম্পিকে মেক্সিকোর সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন আইন্দহোফেন ও ফুলহামের সাবেক এই ডিফেন্ডার। রয়টার্স।