সিঙ্গাপুরে খেলবে অনূর্ধ্ব-২৩ দল?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। প্রস্তাবটা সিঙ্গাপুরই দিয়েছে। বাফুফে তা লুফে নিয়ে আরও কিছু বিষয় জানতে চেয়েছে সিঙ্গাপুরের কাছে। সিঙ্গাপুর সব খরচ দিলে এবং তাদের প্রস্তাবিত একটির বদলে দুটি ম্যাচ খেললে এ সফর না হওয়ার কোনো কারণ নেই। দ্রুতই ব্যাপারটা চূড়ান্ত হওয়ার কথা।
ঢাকায় ২৭-৩১ মার্চ এএফসি অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতার আগে সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দলের জন্য হবে বিশেষ কিছু। ব্যাপারটা নিয়ে কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কথা বলেছেন কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে। সঙ্গে ছিলেন নতুন জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শুয়েসারও।