সিঙ্গাপুরের পথে গুরুতর অসুস্থ বাদল রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ক্রীড়াঙ্গন অধীর অপেক্ষায় ছিল কখন সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে? আজ দুপুরের পর সেটি ঢাকায় এসে সন্ধ্যায় উড়াল দেয় সিঙ্গাপুরের উদ্দেশে। ঘণ্টা চারেক সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। সিঙ্গাপুর সিটির গ্লিনেগেলস হাসপাতালে ভর্তি করা হবে বাফুফের সহসভাপতি ও সাবেক এই তারকা ফুটবলারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই দ্রুত সব ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানান সাবেক ফুটবলার ও সংগঠকেরা।
সোমবার মধ্যরাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বাদল রায়ের। তাঁকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। আজ দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্ঞান ছিল বাদল রায়ের। কিছুটা কথা বলারও চেষ্টা করেন। খাবার গ্রহণ করেছেন বিশেষ ব্যবস্থায়। তবে তাঁর বাঁ পাশ কিছুটা অবশ হয়ে গেছে। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এ প্রত্যাশা করছেন সাবেক ফুটবলার, সংগঠকসহ সবাই।