প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলে মেলে না, তবে ধারে-ভারে তো মেলে!
প্রথম লেগে রিয়াল মাদ্রিদ যেখানে চেলসির মাঠে জিতেছিল ৩-১ গোলে, ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। কিন্তু আজ রাতে দুই ম্যাচের মধ্যে ধারে-ভারে-মানে তুলনা করতে গেলে কালকের রিয়াল-চেলসি ম্যাচের সঙ্গে বেশি মিলবে সিটি-আতলেতিকোরই!
এই ম্যাচও কি কালকের মতো উত্তেজনা ছড়াবে? ছড়ালেও শেষ পর্যন্ত আজকের ম্যাচের ‘রিয়াল’ কোন দল হবে আর ‘চেলসি’কারা হবে? নাকি তেমন রোমাঞ্চই ছড়াবে না?
যা-ই হোক, শেষ পর্যন্ত কোনো দল তো সেমিফাইনালে যাবে, কারও লেখা হবে বিদায়ের গল্প। বাংলাদেশ সময় রাত একটায় আতলেতিকোর মাঠে শুরু ম্যাচটির শেষে সেমিফাইনালে যাবে কারা?