সিটি-পিএসজির মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আর্থিক সংগতির নীতি’ না মানায় আরোপিত নিষেধাজ্ঞার কারণে গতবার চ্যাম্পিয়নস লিগে খেলতে হয়েছিল ২১ জনের স্কোয়াড নিয়ে, যেখানে অন্য দলগুলোতে ছিল ২৫ খেলোয়াড়। দলবদলের খরচ সীমিত রাখতে হয়েছিল ৪৯ মিলিয়ন পাউন্ডে। তবে এবার আর তেমন বাধা নেই ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেইয়ের। গত পরশু এই দুটি ক্লাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে উয়েফা। তবে শর্ত হলো, চ্যাম্পিয়নস লিগ স্কোয়াডের মোট বেতন ২০১৩-১৪ মৌসুমের সমান থাকতে হবে। সঙ্গে জরিমানার একটা ‘ছোট্ট’ ব্যাপারও আছে। গোলডটকম।