সিটি হারিয়েছে সাউদাম্পটনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম গোলের পর ইয়া তোরেকে অভিনন্দিত করছেন সার্জিও আগুয়েরো ও সামির নাসরি ছবি: রয়টার্স।
প্রথম গোলের পর ইয়া তোরেকে অভিনন্দিত করছেন সার্জিও আগুয়েরো ও সামির নাসরি ছবি: রয়টার্স।

দারুণ এক জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। রোববার প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা সাউদাম্পটনকে হারিয়েছে ৩-০ গোলে।
সেন্ট ম্যারিতে অনুষ্ঠিত এই ম্যাচে সিটির পক্ষে গোল তিনটি করেন ইয়া তোরে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গায়েল ক্লিচি। ৮০ মিনিট পর্যন্ত ন্যূনতম জয়ের আভাস মিললেও খেলার ৮০ ও ৮৮ মিনিটে ল্যাম্পার্ড ও ক্লিচির দুটি গোল স্কোরলাইনকে দারুণ চেহারা দেয়।
খেলার একটা বড় অংশ ১০ জনের দল নিয়ে খেলেছেন ম্যানুয়াল পেলেগ্রিনির ছেলেরা। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখেন এলিয়াকুইম মাঙ্গালা। প্রথমার্ধে অবশ্য সাউদাম্পটনের বক্সের মধ্যে ফাউলের শিকার হলেও রেফারির কাছ থেকে সুবিচার পাননি সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে পান ইয়া তোরে। ল্যাম্পার্ডের গোলটি ছিল দুর্দান্তই। ক্লিচির গোলটি সাউদাম্পটনের কাটা গায়ে কেবল নুনের ছিটাই দিয়েছে। সিটি গোলরক্ষক জো হার্ট পুরো ম্যাচেই ছিলেন দুর্দান্ত। খেলার একপর্যায়ে সাউদাম্পটনের পরপর দুটি প্রচেষ্টা অনন্য দক্ষতায় রুখে দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এই ম্যাচ জয়ে ১৩ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ২৭। সূত্র: রয়টার্স।