সিটিকে হারাল আর্সেনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধাক্কা খেল ম্যানচেস্টার সিটির শিরোপাস্বপ্ন। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা কাল ০-২ গোলে হেরে গেছে আর্সেনালের কাছে। ১২ ম্যাচ পর সিটিকে প্রথম হার উপহার দেওয়ায় সবচেয়ে বড় অবদান সান্তি কাজোরলার। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৬৭ মিনিটে অলিভিয়ের জিরুকে দিয়ে আরেকটি গোল করানো—২০১০ সালের পর ইতিহাদে আর্সেনালকে প্রথম জয় উপহার দিলেন কাজোরলা। এএফপি।