প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় ক্লাবে খেলার স্বপ্ন কোন তরুণ ফুটবলারের থাকে না? ম্যানচেস্টার সিটির সে রকম ঐতিহ্য না থাকতে পারে, তবে ইংলিশ চ্যাম্পিয়ন বলে কথা! অনেক তরুণই নিশ্চয়ই মনে মনে সিটির আকাশি-নীল জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন দেখেন। তবে জ্যাক রডওয়েলের কথা শুনলে অনেকে হতাশ হবেন। ইংলিশ মিডফিল্ডার উঠতি ফুটবলারদের বলেছেন সিটির জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন না দেখাটাই ভালো। রডওয়েলের নিজের বয়সও বেশি নয়, ২৩। কিন্তু সিটির প্রতি এত বিরাগ কেন সান্ডারল্যান্ডের এই ফুটবলারের? ইতিহাদে সময়টা যে খুব ভালো কাটেনি তাঁর! দুই বছর ছিলেন সিটিতে, কিন্তু সুযোগ পেয়েছেন কম। বেঞ্চ গরম করতে করতে ক্লান্ত রডওয়েল এবার তাই যোগ দিয়েছেন সান্ডারল্যান্ডে। সাবেক ক্লাবের ওপর রাগটাও ঝেড়েছেন এই সুযোগে। রয়টার্স।