সিটিতে ব্রাভো, বার্সায় সিলিসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু ঠিক হয়েই ছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটিও হয়ে গেল গতকাল। বার্সেলোনা ছেড়ে ১৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ক্লদিও ব্রাভো। ৩৩ বছর বয়সী চিলিয়ান গোলকিপারের সঙ্গে পেপ গার্দিওলার দলের চুক্তি চার বছরের। ব্রাভো যোগ দেওয়ায় সিটিতে জো হার্টের দিন শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে।
এদিকে বার্সেলোনাও ব্রাভোর শূন্যতা পূরণে আয়াক্স থেকে নিয়ে এসেছে ইয়াসপার সিলিসেনকে। ২৭ বছর বয়সী ডাচ গোলকিপারকে আনতে বার্সার খরচ হয়েছে ১৩ মিলিয়ন ইউরো, চুক্তি পাঁচ বছরের। বিবিসি।