সিটিতে যাওয়া হচ্ছে না কেইনের?
হ্যারি কেইন টটেনহাম ছেড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চান, এ আগের খবর। কিন্তু কেইন চাইলেন, আর টটেনহাম রাজি হয়ে গেল, ব্যাপারটা তো এমন নয়! টটেনহাম তাঁদের দলের সবচেয়ে ভালো খেলোয়াড়কে ছাড়বেই বা কেন? তাও অন্যতম লিগ প্রতিদ্বন্দ্বীদের কাছে? টটেনহামের যে কেইনকে বিক্রি করার কোনো ইচ্ছে নেই, সেটা আগেই অনেক বার বোঝা গেছে। এবার আরেকবার স্পষ্ট হলো বিষয়টা।
ইংলিশ সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, টটেনহামে থেকে যেতে পারেন কেইন। কারণ দলের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি কোনোভাবেই কেইনকে বিক্রি করতে রাজি নন। কেইনের সঙ্গে দলে থাকা না থাকা নিয়ে কোচ নুনো এস্পিরিতো সান্তোরও কথা হয়েছে। সে সংলাপের পর সান্তো জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবেন কেইন। কিন্তু সেটা হয়নি। কেইনকে ছাড়াই সিটিকে হারিয়েছে টটেনহাম। তাতে কেইনের ভবিষ্যৎ নিয়ে কানাঘুষা বরং বেড়েছে আরও।
এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
রিয়াল মাদ্রিদ
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পের জন্য পিএসজির জন্য ১৫ কোটি ইউরোর প্রস্তাব পাঠাচ্ছে রিয়াল মাদ্রিদ। দল থেকে নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে ছেড়ে দিছে রিয়াল, ওডেগার্ডকে বিক্রি বাবদ যা পাবে, সেটার সঙ্গে আরও কিছু যোগ করে ওই টাকা দিয়ে এমবাপ্পেকে দলে আনতে চায় তাঁরা, এমনটাই অনুমান লেকিপের।
আতলেতিকো মাদ্রিদ
ফিওরেন্তিনার সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে দলে চাইছে আতলেতিকো। ৫ কোটি ইউরোর কমে ছাড়তে রাজি নয় ফিওরেন্তিনা। ওদিকে ভ্লাহোভিচের জন্য আগ্রহ দেখাচ্ছে টটেনহামও। শুধু ভ্লাহোভিচই নয়, উলভারহ্যাম্পটনের স্প্যানিশ স্ট্রাইকার রাফা মির ও হার্থা বার্লিনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাতিউস কুনিয়ার প্রতিও আগ্রহ দেখিয়েছে তাঁরা।
সেভিয়া
ভেরডার ব্রেমেন থেকে সুইডিশ লেফটব্যাক লুডভিগ অগাস্টিনসনকে দলে আনছে সেভিয়া। ৫০ লাখ ইউরোর বিনিময়ে এই ডিফেন্ডারকে দলে আনছে তাঁরা।
টটেনহাম হটস্পার
ক্রিস্টিয়ান রোমেরো ছাড়াও দলে আরেকজন সেন্টারব্যাক আনার আগ্রহ দেখিয়েছে টটেনহাম। ভিয়ারিয়ালের স্প্যানিশ সেন্টারব্যাক পাও তোরেসকে পাওয়ার জন্য ৫ কোটি ইউরোর একটা প্রস্তাব পাঠিয়েছিল তাঁরা, কিন্তু তোরেসের টটেনহামে আসার আগ্রহ নেই। ফিওরেন্টিনার সার্বিয়ান সেন্টারব্যাক নিকোলা মিলেঙ্কোভিচকে দলে আনতে পারে তাঁরা। মিলেঙ্কোভিচের প্রতি বহুদিন ধরে আগ্রহ আছে ওয়েস্ট হামেরও। মিলেঙ্কোভিচ ছাড়াও বোলোনিয়ার জাপানি সেন্টারব্যাক তাকেহিরো তোমিয়াসুকে দলে চাইছে লন্ডনের ক্লাবটা। টটেনহাম ছাড়াও লেস্টার সিটি চাইছে এই জাপানি তারকাকে। পর্তুগিজ মিডফিল্ডার সের্হিও অলিভিয়েরাকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে টটেনহাম ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ওদিকে সল নিগেজ যদি আতলেতিকো ছাড়েন সে ক্ষেত্রে এই মিডফিল্ডারের প্রতি আগ্রহী হতে পারে আতলেতিকোও। এদিকে সাম্পদোরিয়ার ড্যানিশ উইঙ্গার, এই ইউরোতে আলো ছড়ানো মিকেল ডামসগার্ডের জন্যেও চেষ্টা চালিয়ে যাচ্ছে টটেনহাম। এদিকে আবার টটেনহামের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।
জুভেন্টাস
পাওলো দিবালার চুক্তি নবায়ন করতে চাইছে জুভেন্টাস। বর্তমান চুক্তি ২০২২ সালের জুনে শেষ হয়ে যাবে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। আগামী চুক্তিতে যেন দিবালা ২০২৬ সাল পর্যন্ত জুভেন্টাসে থাকতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাছে ক্লাবটা। কিন্তু বেতন নিয়ে দুই পক্ষ এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি।
এসি মিলান
বোর্দোর ফরাসি উইঙ্গার ইয়াসিন আদলিকে এক কোটি ইউরোর বিনিময়ে দলে আনছে এসি মিলান।
ইন্টার মিলান
নাপোলির ইতালিয়ান উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়ার চুক্তি শেষ হয়ে যাচ্ছে ২০২২ সালের জুনে। দুর্দান্ত এই উইঙ্গারকে দলে নেওয়ার জন্য চেষ্টা করা শুরু করেছে ইন্টার মিলান। কিন্তু ইনসিনিয়াকে পেতে দেড় কোটি ইউরোর চেয়ে বেশি দিতে রাজি নয় তাঁরা।
এএস রোমা
চার কোটি ইউরোর বিনিময়ে চেলসির ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহামকে দলে আনছে এএস রোমা। এদিকে দলের মিডফিল্ডার আমাদু দিয়াওয়ারাকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে রোমা। এ পর্যন্ত উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও তোরিনো ছাড়া দিয়াওয়ারাকে পাওয়ার জন্য কেউ আগ্রহ দেখায়নি। রোমা দিয়াওয়ারার জন্য দাম ধরে রেখেছে ২ কোটি ইউরো।
পিএসজি
দলে সের্হিও রামোস আসলেও চোটের কারণে পিএসজির হয়ে কবে মাঠে নামতে পারবেন, তাঁর কোনো ঠিক নেই। পিএসজি তাই আরেকজন সেন্টারব্যাক কিনতে চায়। সে কারণে নাপোলির সেনেগালিজ সেন্টারব্যাক কালিদু কুলিবালিকে দলে আনতে পারে তাঁরা। কুলিবালির দাম ৫ কোটি ইউরো ধরে রেখেছে নাপোলি।
অন্যান্য
অলিম্পিক লিওঁর ফরাসি উইঙ্গার ম্যাক্সওয়েল কর্নেতকে পাওয়ার জন্য ১ কোটি ৭০ লাখ ইউরোর প্রস্তাব পাঠিয়েছে ইংলিশ ক্লাব বার্নলি। বার্নলি ছাড়াও এই উইঙ্গারকে পেতে আগ্রহী জার্মানির হার্থা বার্লিন। কর্নেতকে বিক্রি করলে সেই টাকায় লিভারপুল থেকে জের্দান শাকিরিকে পাওয়ার ইচ্ছে লিওঁর। মার্শেইয়ের আর্জেন্টাইন স্ট্রাইকার দারিও বেনেদেত্তোকে দলে চায় স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস। চেলসির বেলজিয়ান স্ট্রাইকার মিচি বাতশুয়াই পাড়ি জমাতে পারেন তুরস্কে, গন্তব্য বেসিকতাস। ওয়েস্ট হামের কোচ ডেভিড ময়েস জানিয়েছেন, দশ কোটি পাউন্ডের প্রস্তাব পেলেই কেবলমাত্র ইংলিশ রক্ষণাত্মক মিডফিল্ডার ডেকলান রাইসকে বিক্রি করতে রাজি হবেন তিনি। এদিকে নাপোলি থেকে ফরাসি ক্লাব রেনেঁতে পাড়ি জমাতে পারেন সাবেক চেলসি মিডফিল্ডার তিমুইয়ে বাকায়োকো। যদিও এসি মিলান ও লিওঁর মতো ক্লাবগুলো আগ্রহী তাঁর ব্যাপারে।
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
দেনজেল দুমফ্রাইজ (রাইটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে ইন্টার মিলান, ১ কোটি ৬ লাখ পাউন্ড
রোমেলু লুকাকু (স্ট্রাইকার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে চেলসি, ৯ কোটি ৮০ লাখ পাউন্ড
এদিন জেকো (স্ট্রাইকার, বসনিয়া)
এএস রোমা থেকে ইন্টার মিলান, ফ্রি
পাত্রিক কুত্রোনে (স্ট্রাইকার, ইতালি)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এম্পোলি, ধার
রাজ্জা নাইঙ্গোলান (মিডফিল্ডার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে রয়াল অ্যান্টওয়ার্প, ফ্রি
দিয়েগো কস্তা (স্ট্রাইকার, স্পেন)
আতলেতিকো মাদ্রিদ থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি
গঞ্জালো মন্তিয়েল (রাইটব্যাক, আর্জেন্টিনা)
রিভার প্লেট থেকে সেভিয়া, ৯৪ লাখ পাউন্ড
তাকেফুসা কুবো (মিডফিল্ডার, রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মায়োর্কা, ধার)
ম্যাথিউ দেবিউশি (রাইটব্যাক, সেঁত এতিয়েঁ থেকে ভ্যালেসিঁয়েনেঁ)
ইয়ানিক ভেস্টারগার্ড (সেন্টারব্যাক, ডেনমার্ক)
সাউদাম্পটন থেকে লেস্টার সিটি, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
জো উইলোক (মিডফিল্ডার, ইংল্যান্ড)
আর্সেনাল থেকে নিউক্যাসল ইউনাইটেড, ২ কোটি ২০ লাখ পাউন্ড
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
লিওনেল মেসি (উইঙ্গার, আর্জেন্টিনা)
বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড
দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড
টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি
অ্যাডাম আর্মস্ট্রং (স্ট্রাইকার, ইংল্যান্ড)
ব্ল্যাকবার্ন রোভার্স থেকে সাউদাম্পটন, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
মাতিয়াস ভিনিয়া (লেফটব্যাক, উরুগুয়ে)
পালমেইরাস থেকে এএস রোমা, ১ কোটি ১০ লাখ পাউন্ড
আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার
জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড
মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি
এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড
মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার
জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো
কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড
ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড
লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার
জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড
এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড
রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড
জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার
মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড