প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ডোপিং আইন না মানায় ৩৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে। নিয়মানুযায়ী খেলোয়াড়দের অনুশীলনের সময় এবং খেলোয়াড়েরা কখন কোথায় অবস্থান করে সেই তথ্য ক্লাবগুলো এফএকে জানাতে বাধ্য। কিন্তু এক-দুবার নয়, গত ১২ মাসে তিনবার এই কাজটি করেনি ম্যান সিটি। এক নিরপেক্ষ নিয়ন্ত্রণ সংস্থার শুনানির পরই সিটির এই আর্থিক দণ্ড। ভবিষ্যতে ডোপিংয়ের নীতিমালা লঙ্ঘন না করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে ম্যানচেস্টারের দলটিকে। এএফপি।