সিটির পাহাড়সম চ্যালেঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজটা কঠিন। বলা উচিত দুঃসাধ্য। ন্যু ক্যাম্পে এসে বার্সেলোনাকে অন্তত দুই গোল দিয়ে হারানোর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কী হতে পারে? ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর আগের লেগে বার্সা যে জিতেছিল ২-১ গোলে! অথচ ফিরতি অভিযানে ম্যানচেস্টার সিটির প্রস্তুতিটা হলো খুবই খারাপ। এই সপ্তাহে বার্নলির কাছে হেরে সিটির প্রিমিয়ার লিগ জয়ের আশা বড় একটা ধাক্কা খেয়েছে। আর বার্সেলোনা এইবারকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা সেরে রেখেছে ভালোমতোই। আজ চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে মুখোমুখি ডর্টমুন্ড-জুভেন্টাস। এএফপি।