সিদ্ধান্তটা মেসির বিয়ের দিনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে বরণ করে নিতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার গত শনিবার সেজেছিল লাল-নীল বাতিতে। উপলক্ষটাকে ফ্রেমবন্দী করার লোভ সামলাতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা l টুইটার
নেইমারকে বরণ করে নিতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার গত শনিবার সেজেছিল লাল-নীল বাতিতে। উপলক্ষটাকে ফ্রেমবন্দী করার লোভ সামলাতে পারেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা l টুইটার

পিএসজির জার্সিতে তাঁর অভিষেক এখনো হয়নি, তবে বার্সেলোনায় নেইমার এখন ইতিহাস। আর এই ‘ইতিহাস লেখা’র সিদ্ধান্তটা কখন হয়েছিল জানেন? লিওনেল মেসির বিয়েতে! স্প্যানিশ দৈনিক মার্কাই বলছে, দানি আলভেজের সঙ্গে মিলে সেদিনই বার্সেলোনা ছাড়ার পরিকল্পনা করেছিলেন নেইমার।

আলভেজ বার্সায় মেসির সবচেয়ে কাছের বন্ধুদের একজন ছিলেন। নেইমারও তা-ই। গত ৩০ জুন রোজারিওতে মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জোর বিয়েতে বার্সেলোনার বর্তমান ও সাবেক অনেক তারকার মধ্যে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দুজন। সেখানেই নাকি দুজন একসঙ্গে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি প্রায় পাকাপাকি হয়ে গেলেও আলভেজ মত বদলে যান প্যারিসে। আর নেইমার তো গেলেন দলবদলের বিশ্ব রেকর্ড গড়েই।

তবে মার্কা লিখেছে, নেইমারের নাকি এ বছরই বার্সা ছাড়ার পরিকল্পনা ছিল না। তাঁর মূল পরিকল্পনাটা নাকি ছিল আগামী বছর বিশ্বকাপে দুর্দান্ত কিছু করা, পাশাপাশি তত দিনে বার্সেলোনায়ও মূল খেলোয়াড় হওয়ার চেষ্টা করা। তা না হলে তখন বার্সা ছাড়বেন বলে ভেবে রেখেছিলেন নেইমার। কিন্তু বিদায়টা এক বছর আগেই হয়ে গেল মেসির বিয়ের দিনে দুজনের আলোচনার পর। মার্কা।