সিদ্ধান্তে অটল রিবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাতিনির হুমকিও তাহলে আর কাজে লাগছে না! অবসর থেকে ফিরিয়ে আনা যাচ্ছে না ফ্রাঙ্ক রিবেরিকে। জাতীয় দলে ফেরার আর কোনো ইচ্ছে নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
নিজের দেশে ইউরোর মাত্র বছর দুয়েক আগে রিবেরির অবসর ঘোষণা করায় কিছুটা বিস্মিতই হয়েছিলেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। ফিফার নিয়ম দেখিয়ে হুমকি দিয়েছিলেন, অবসরের সিদ্ধান্ত খেলোয়াড়ের একার নয়। সেটা কোচের সম্মতিতে নিতে হয়। তাই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ডাকার পরও যদি অবসর না ভাঙেন, তাহলে বায়ার্ন মিউনিখে তাঁকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে হবে৷ জার্মান দৈনিক ডাই ভেল্ট-এর সঙ্গে সাক্ষাৎকারে রিবেরি অবশ্য স্পষ্ট করেই বলেছেন, তাঁর অবসরের সিদ্ধান্তটা দেশমের সঙ্গে আলাপ করেই নেওয়া। আর এ কারণেই সেই সিদ্ধান্ত বদলের কোনো ইচ্ছে নেই তাঁর। ইএসপিএন।