সিনিয়র ডিভিশন ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারের আড়ালে চলে যাওয়া ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল লিগ শুরু আজ। বিকেল সাড়ে তিনটায় কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ বয়েজ।
বাফুফে ভবনে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে লিগের নানা দিক তুলে ধরেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী, ঢাকা মহানগর লিগ কমিটির সভাপতি শেখ মারুফ হাসান। ১০ দলের লিগে পাতানো খেলা বন্ধে কোনোরকম শৈথিল্য না দেখানোর ঘোষণা দিয়েছেন তাঁরা। পৃষ্ঠপোষক বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন আশা প্রকাশ করেন সিনিয়র ডিভিশন লিগ থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। ডাবল লিগ পদ্ধতিতে আয়োজিত এই লিগ থেকে দুটি দল শর্ত সাপেক্ষে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ পাবে।