সিনিয়র ডিভিশন ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ বয়েজ ও পিডব্লুডি স্পোর্টিংয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোল করেছেন পিডব্লুডির শান্ত এবং বাংলাদেশ বয়েজের আরিফ। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পিডব্লুডি রয়েছে পয়েন্ট তালিকার পাঁচে, ১১ পয়েন্ট নিয়ে ছয়ে বাংলাদেশ বয়েজ। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাধীনতা ক্রীড়াচক্র।