সিলেবাসে নেইমার-এমবাপ্পে, পরীক্ষায় ডি মারিয়াও

কাল লাইপজিগের বিপক্ষে গোল করে নিজেকে আবার চেনালেন ডি মারিয়া।রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্রমণে ডি মারিয়া আসায় পিএসজির ‘প্রেসিং’ গতি পেল, আর বল পায়ে কারিকুরি-দক্ষতাও বাড়ল। ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে ডি মারিয়ার দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে পিএসজিকে এগিয়ে দেন মারকিনিওস। পিএসজির জয় বলতে গেলে ৫৩তম মিনিটেই নিশ্চিত করে দেওয়া তৃতীয় গোলটি করেছেন হুয়ান বেরনাত, সেটিতেও শেষ পাস ডি মারিয়ার। দুই গোলের মাঝে দারুণ ফিনিশিংয়ে নিজে করেছেন গোল।

ডি মারিয়ার গোলের পরই হয়তো ধরা নেওয়া যেত, পিএসজি হারছে না। পরিসংখ্যান তো তা-ই বলে। চ্যাম্পিয়নস লিগে ডি মারিয়া গোল করেছেন, এমন ১৭ ম্যাচে তাঁর দল কখনো হারেনি (জয় ১৫, ড্র—গোল করেছেন ২১টি)। এই রেকর্ডে তাঁর চেয়ে অবশ্য আরও তিনজন এগিয়ে আছেন—মোহামেদ সালাহ (১৮ ম্যাচ), গঞ্জালো হিগুয়াইন (২১ ম্যাচ) ও প্যাট্রিক ক্লাইভার্ট (২৫ ম্যাচ)।

লিওঁ হোক কিংবা বায়ার্ন, ফাইনালে অবশ্য ডি মারিয়াকে চোখে চোখে রাখবে তারা।
রয়টার্স

তবে রেকর্ডে বিশ্বাস রেখে তো আর ফুটবল চলে না। সেখানে পারফরম্যান্স দরকার। সেদিক থেকে কাল রাতে লিসবনে ডি মারিয়া দারুণ উজ্জ্বল। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পথে ফাইনালে চোখধাঁধানো ফুটবল খেলে ম্যাচসেরা হয়েছিলেন, কালকের ম্যাচ যেন সেই ডি মারিয়ার কথাই মনে করিয়ে দিল। বুঝিয়ে দিল, পিএসজির দুজন সুপারস্টার আছে ঠিকই—নেইমার ও এমবাপ্পে। তবে এই ৩২ বছর বয়সী আর্জেন্টাইনের ঝলকও হয়তো রোববার ফাইনালে দরকার হবে পিএসজির।

দলের আর নিজের এমন পারফরম্যান্সে ডি মারিয়া নিজেও যে অনেক খুশি, তা তো আর বলে দিতে হয় না! বিবিসিতে ম্যাচসেরা আর্জেন্টাইন ম্যাচের পর বললেন, ‘আমরা প্রথম মিনিট থেকেই ওদের একেবারে ছিঁড়েখুঁড়ে ফেলেছি! পুরো ম্যাচ অনেক পরিশ্রম করেছি, দেখিয়েছি যে এখানে আসা আমাদের প্রাপ্য। আমরা খুব খুশি। ক্লাবের প্রথম (ফাইনাল) এটা। এখন থেকে ফাইনালের আগ পর্যন্ত ঘুমানো কঠিন হয়ে যাবে।’
কিন্তু ক্লাবের হয়ে এই ইতিহাস গড়েই তো থামতে চান না তাঁরা। আর ৯০ মিনিট দূরে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, যে শিরোপাটা পিএসজির আরাধ্য। ফাইনালে বায়ার্ন মিউনিখ বা লিওঁ—প্রতিপক্ষ যে দলই হোক, ডি মারিয়ার চোখ শিরোপাতেই, ‘বায়ার্নের বিপক্ষে না লিওঁ—ফাইনালটা কাদের বিপক্ষে খেলব সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা নিজেদের সবটুকুই ঢেলে দেব। ক্লাবের ইতিহাসে নাম লেখানো থেকে আর এক ধাপ দূরে আমরা।’

পিএসজির তিন গোলের দুটি তাঁর দারুণ ক্রসে, অন্যটি নেইমারের চোখধাঁধানো ব্যাক ফ্লিক অ্যাসিস্টে নিজেই করেছেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার। পিএসজির ইতিহাস গড়ার রাতে ম্যাচসেরার পুরস্কারও ডি মারিয়ারই।