প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল দল শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে হেরেছে, এরপর হঠাৎই সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির। আর্জেন্টিনার জন্য কাল তো গেছে দুঃসংবাদে মোড়া কালো দিন। তবে এত খারাপ খবরের মধ্যেও দেশটির মানুষকে একটা সুখবর দিয়েছে আর্জেন্টিনার মেয়েদের হকি দল। দলটি জিতে নিয়েছে নিজেদের সপ্তম চ্যাম্পিয়নস ট্রফি। সেটিও র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হল্যান্ডকে হারিয়ে! আর্জেন্টিনার অধিনায়কও সেখানে সফল, ৭ গোল করে নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেরা তরুণ খেলোয়াড়ও আর্জেন্টিনার। কিন্তু নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রত্নের এমন হতবাক করা সিদ্ধান্তের দিনে মেয়েদের হকি দলের এই সাফল্যও কি আনন্দ দিতে পারছে আর্জেন্টাইনদের? ডিএনএ।