সুখবর নিয়ে সাবিনার ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লাব মালদ্বীপ মহিলা ফুটসাল ফিয়েস্তা’ টুর্নামেন্টে খেলে কাল দেশে ফিরেছেন সাবিনা খাতুন। অনেক সুখস্মৃতিও এনেছেন সঙ্গে। জাতীয় দলের স্ট্রাইকারের নৈপুণ্যে খুশি মালদ্বীপের সংগঠকেরা। আগামী মৌসুমেও মালদ্বীপে খেলার প্রস্তাব পেয়েছেন সাতক্ষীরার মেয়ে।
মালদ্বীপ পুলিশ ক্লাবের জার্সিতে সাবিনা ৬ ম্যাচে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৭ গোল। কাল দেশে ফিরে তাঁকে লাগল বেশ উজ্জীবিত, ‘মালদ্বীপের প্রবাসী বাঙালিরাই নয়, স্থানীয়রাও আমার খেলা দেখতে চলে আসত সব কাজ ফেলে।’
৬ ম্যাচের চারটিতেই হয়েছেন ম্যাচসেরা। তবে ফাইনালে সাবিনার দল হেরেছে বলে মনটা খারাপই। দেশে ফেরার সময় ক্লাব কর্মকর্তারা চুক্তির ৮০০ ডলারের সঙ্গে বাড়তি ১০০ ডলার বোনাসও দিয়েছেন। সাবিনা অবশ্য বেশি রোমাঞ্চিত এই ভেবে, ‘আমাকে ওরা পরের মৌসুমেও নিতে চায়। এখনই কথা দিয়ে আসিনি। ফেডারেশনে গিয়ে সবার সঙ্গে কথা বলে তারপর ওদের জানাব।’