সুপার কাপ ডর্টমুন্ডের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান ফুটবল মৌসুমের প্রথম শিরোপাটি জিতে নিল বরুসিয়া ডর্টমুন্ড। কাল নিজেদের মাঠে জার্মান সুপার কাপে ২-০ গোলে জিতেছে ডর্টমুন্ড। দুই অর্ধে দুই গোল করেছেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মেখিতারিয়ান ও গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং। রয়টার্স।