সুপার কাপ বার্সার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় এত এত ট্রফি জিতেছেন। কিন্তু অধিনায়ক হয়ে কখনো সেই সৌভাগ্য লিওনেল মেসির হয়নি। অপেক্ষাটা ঘুচে গেল পরশু। রেকর্ড ১২তম বারের মতো বার্সেলোনা জিতল স্প্যানিশ সুপার কাপ, নিয়মিত অধিনায়ক ইনিয়েস্তার অনুপস্থিতিতে শিরোপা উঠল অধিনায়কের বন্ধনী পরা মেসির হাতে। সেভিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয়ে ‘ব্যতিক্রমী’ আরেকটি কাজ করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড, গোল করেছেন হেডে! জোড়া গোল করেছেন আরদা তুরান। প্রথম লেগে ২-০ গোলে জেতা বার্সার সার্বিক জয় ৫-০ ব্যবধানে। বিবিসি।